নভেম্বর-ডিসেম্বরে নয়, জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা বিবেচনায় নভেম্বর ও ডিসেম্বর মাসে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন না করে জানুয়ারিতে ভোট শুরু করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এ তথ্য জানান।

তিনি বলেন, নভেম্বর ও ডিসেম্বরে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা থাকায় এ সময়ে নির্বাচন আয়োজন করা হবে না। পরীক্ষা শেষ হলে জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে।

ইসি কমিশনার বলেন, পাবলিক পরীক্ষার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালন করতে হয়। এ কারণে একই সময়ে নির্বাচন আয়োজন করা কঠিন হয়ে পড়ে।

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের সঙ্গে চিঠি চালাচালির কোনো নজির নেই বলেও জানান আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, নির্বাচন আয়োজনের উপযোগী স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর তালিকা সরকারের কাছে চাওয়া হয়েছে।

নির্বাচনের সময়সূচি পরিবর্তনের কারণ সম্পর্কে তিনি বলেন, বাস্তব পরিস্থিতি বিবেচনা করেই নির্বাচনের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত