জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বৃহস্পতিবার প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান। নিউইয়র্কের স্থানীয় সময় বিকেল ৫টায় তাঁর এ ভাষণ দেওয়ার কথা রয়েছে, যা বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৩টা।

নিউইয়র্কের ম্যানহাটনে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলায় ভাষণ দেবেন এবং এতে বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় তুলে ধরবেন।

মাহ্‌দী আমিন বলেন, প্রধানমন্ত্রী হিসেবে এটি জাতিসংঘ সাধারণ পরিষদে তারেক রহমানের প্রথম বক্তব্য। তাঁর ভাষণে বাংলাদেশের মানুষের আবেগ, অনুভূতি ও আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে বলে জানানো হয়েছে।

তারেক রহমান একই পরিবারের তৃতীয় ব্যক্তি হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন। এর আগে তাঁর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা বেগম খালেদা জিয়া জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ভাষণ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর এবারের বক্তব্যে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের প্রভাব, উন্নয়ন সহযোগিতা, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, অর্থনৈতিক সম্ভাবনা এবং আন্তর্জাতিক সহযোগিতার মতো বিষয় গুরুত্ব পেতে পারে। এর আগে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, আইনের শাসন, জবাবদিহি, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, নারী ও যুবসমাজের ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য এবং বহুপক্ষীয় ব্যবস্থার সংস্কারের বিষয়ও তুলে ধরবেন।

এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। জাতিসংঘের তথ্য অনুযায়ী, তিনি ২ জুন ২০২৬ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন।

এদিকে, প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরে বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও দ্বিপক্ষীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন। ২২ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী কার্যক্রমে অংশ নেন এবং বিভিন্ন দেশের নেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন।

এলাকার খবর

সম্পর্কিত