ধর্ম নয়, সমঅধিকারই রাষ্ট্রের নীতি: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ সমান সাংবিধানিক অধিকার ভোগ করেন। তিনি বলেন, দেশের সংবিধান ধর্মের ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য বা বিভেদকে সমর্থন করে না।

শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মাবলম্বী নাগরিক সমান মর্যাদা ও অধিকার নিয়ে বাংলাদেশে বসবাস করছেন। তাঁর ভাষায়, রাষ্ট্রের নীতিতে ধর্ম, বর্ণ, ভাষা কিংবা আঞ্চলিক পরিচয়ের ভিত্তিতে কোনো ধরনের বৈষম্যের স্থান নেই।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন অনুযায়ী সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম বলেন, বাংলাদেশ সব সম্প্রদায়ের মানুষের দেশ। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা দেশের স্বার্থের পরিপন্থী।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধরও বক্তব্য দেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত