ট্রাফিক আইন ভাঙলেই ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কাটা হবে

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সড়ক পরিবহন আইন লঙ্ঘনকারী চালকদের বিরুদ্ধে নতুন শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর করেছে সরকার। এখন থেকে ট্রাফিক আইন ভঙ্গ করলে জরিমানা বা অন্যান্য আইনি ব্যবস্থার পাশাপাশি সংশ্লিষ্ট চালকের ড্রাইভিং লাইসেন্স থেকে নির্ধারিত পয়েন্ট কেটে নেওয়া হবে।

এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ১১(১) অনুযায়ী প্রতিটি ড্রাইভিং লাইসেন্সের জন্য সর্বোচ্চ ১২টি পয়েন্ট নির্ধারিত রয়েছে। চালক কোনো ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন করলে শাস্তির অংশ হিসেবে এসব পয়েন্ট ধাপে ধাপে কর্তন করা হবে।

বিআরটিএ জানায়, ‘রোড সেফটি পেনাল্টি সিস্টেম’ (আরএসপিএস) অ্যাপের মাধ্যমে ট্রাফিক আইন ভঙ্গের তথ্য শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট চালকের লাইসেন্স থেকে স্বয়ংক্রিয়ভাবে দোষসূচক পয়েন্ট কেটে নেওয়া হচ্ছে।

সংস্থাটির মতে, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা এবং দুর্ঘটনার সংখ্যা কমানোর লক্ষ্যেই এই ব্যবস্থা চালু করা হয়েছে। তাই দেশের সব চালককে সড়ক পরিবহন আইন ও ট্রাফিক বিধিমালা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে বিআরটিএ।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত