কারিগরি শিক্ষায় ৮ হাজারের বেশি শিক্ষক সংকট, ষষ্ঠ শ্রেণিতে আসছে দুটি নতুন বই

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: ফাইল ছবি
ছবি: ফাইল ছবি

দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে অনুমোদিত ১৫ হাজার ৮৪৪টি শিক্ষক পদের মধ্যে ৮ হাজার ৪৮৬টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক। শূন্য পদ পূরণে দুই হাজার ২০৪টি পদের জন্য সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নিয়োগের সুপারিশ পাঠানো হয়েছে।

রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী জানান, ৪৫তম বিসিএসের মাধ্যমে ৯৭ জন ক্যাডার ও ৩৪৯ জন নন-ক্যাডার শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে। পুলিশ ভেরিফিকেশন শেষে তাঁদের নিয়োগ দেওয়া হবে।

মন্ত্রী আরও জানান, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘কারিগরি শিক্ষা’ এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে দুটি নতুন পাঠ্যপুস্তক চালু করা হবে। নতুন বইগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের কারিগরি দক্ষতা, কর্মসংস্থানের ধারণা, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।

এ ছাড়া পাহাড়ি অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের ভাষাগত প্রতিবন্ধকতা দূর করতে চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও সাদরি ভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

সংসদে দেওয়া তথ্যে আরও জানানো হয়, বর্তমানে দেশে মোট ১৭৪টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৫৬টি সরকারি, ১১৬টি বেসরকারি এবং ২টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত