এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা কার্যকর

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য মূল বেতনের ১৫ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা বুধবার (১ জুলাই) থেকে কার্যকর হয়েছে। ফলে চলতি জুলাই মাসের বেতন থেকেই তারা বর্ধিত হারে বাড়ি ভাড়া ভাতা পাবেন।

এর আগে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ধাপে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা কার্যকর করা হয়েছিল। ২০২৬-২৭ অর্থবছর থেকে অতিরিক্ত আরও ৭ দশমিক ৫ শতাংশ যুক্ত হওয়ায় মোট বাড়ি ভাড়া ভাতা এখন মূল বেতনের ১৫ শতাংশে উন্নীত হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, বাড়ি ভাতা বৃদ্ধির বিষয়টি আগেই চূড়ান্ত হওয়ায় এ নিয়ে আর কোনো অনিশ্চয়তা নেই। জুলাই মাসের বেতন থেকেই শিক্ষক-কর্মচারীরা নতুন হারে বাড়ি ভাড়া ভাতা পাবেন।

গত বছরের ২১ অক্টোবর অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিক অনুমোদন দেয়। তখন জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া দুই ধাপে বৃদ্ধি করা হবে।

সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫ সালের ১ নভেম্বর থেকে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়ি ভাড়া কার্যকর করা হয়। আর ২০২৬ সালের ১ জুলাই থেকে অতিরিক্ত ৭ দশমিক ৫ শতাংশ যোগ করে মোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়ি ভাড়া নির্ধারণ করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার থেকে দ্বিতীয় ধাপের এই বর্ধিত বাড়ি ভাড়া আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত