আহসানুল হিকমাহ মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
 ছবি:
ছবি:

ঢাকার ডেমরা এলাকায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আহসানুল হিকমাহ মাদরাসার উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৬ শনিবার সকাল ১০টায় সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রঙিন বেলুন ও ফুলেল সাজে সজ্জিত মনোরম মঞ্চে অনুষ্ঠানস্থলটি ছিল প্রাণবন্ত। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজনদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব শাহজাহান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের,নির্বাহী সদস্য মোহাম্মদ আবু হানিফ, মিসবাহুল উলুম কামিল মাদরাসার উপাধ্যক্ষ আ. ন. ম. হেলাল উদ্দিন, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুজাহিদুল ইসলাম, এবং মোঃ পাশা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মাদরাসার অধ্যক্ষ আবু বকর সিদ্দিক আল আযহারী। বিশেষ বুলেটিন পাঠ করেন প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে জনাব শাহজাহান খান বলেন, “নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে আধুনিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে দক্ষ ও মানবিক মানুষ গড়ে তুলতে মাদরাসা শিক্ষার ভূমিকা অপরিসীম। আহসানুল হিকমাহ মাদরাসা সেই লক্ষ্যেই প্রশংসনীয় কাজ করে যাচ্ছে।” বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে দ্বীনি শিক্ষার পাশাপাশি যুগোপযোগী সাধারণ শিক্ষায় শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং মাদরাসাটির সার্বিক অগ্রযাত্রার প্রশংসা করেন। অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী ও ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার, সনদ ও সম্মাননা তুলে দেওয়া হয়। এ ছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে কুরআন তেলাওয়াত, নাতে রাসূল (সা.) ও সংক্ষিপ্ত পরিবেশনা অনুষ্ঠানকে আরও অর্থবহ করে তোলে। শেষে দেশ, জাতি ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

এলাকার খবর

সম্পর্কিত