পশ্চিমবঙ্গে নির্বাচনী পরাজয়ের পর প্রথম বড় সমাবেশে মমতার শক্তি প্রদর্শন

আন্তর্জাতিক ডেস্ক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর প্রথমবারের মতো বড় রাজনৈতিক সমাবেশ করেছেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতার বিড়লা তারামণ্ডল সংলগ্ন এলাকায় ২১ জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন এবং সংগঠনকে ঐক্যবদ্ধ রাখার আহ্বান জানান।

এবারের শহীদ দিবসের কর্মসূচি ছিল ভিন্নধর্মী, কারণ তৃণমূল কংগ্রেস বর্তমানে তিনটি অংশে বিভক্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন অংশ কলকাতায় প্রধান সমাবেশ করে। বিদ্রোহী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুসারীরা মেয়ো রোড এলাকায় পৃথক কর্মসূচি পালন করেন। অন্যদিকে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বাধীন অংশ এনসিপিআইয়ের ব্যানারে দিল্লির রাজঘাটে শহীদ দিবস পালন করে।

সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তাঁর নেতৃত্বাধীন অংশই প্রকৃত তৃণমূল কংগ্রেস। দল ছেড়ে যাওয়া নেতাদের সমালোচনা করে তিনি বলেন, জনগণ সবকিছু দেখছে এবং সময় এলে তাদের কর্মকাণ্ডের জবাব দেওয়া হবে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষ বিভিন্নভাবে তাঁদের দলকে দুর্বল করার চেষ্টা করছে।

বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করে মমতা বলেন, বিরোধী কণ্ঠ দমনের চেষ্টা চলছে এবং দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা করা হয়েছে। তবে এসব চাপ উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। কর্মীদের উদ্দেশে তিনি ভয় না পেয়ে মাঠে থাকার আহ্বান জানান।

সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়েও বক্তব্য দেন মমতা। তিনি বলেন, কোনো ধরনের বৈষম্য বা নির্যাতন মেনে নেওয়া হবে না এবং জনগণের অধিকার রক্ষায় তাঁর রাজনৈতিক লড়াই অব্যাহত থাকবে।

অন্যদিকে বিদ্রোহী শিবিরের সমাবেশে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বর্তমান নেতৃত্বের সমালোচনা করে দলীয় কাঠামোয় পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা বলেন। একই সময়ে জাতীয় কংগ্রেসও কলকাতায় পৃথকভাবে শহীদ দিবস পালন করে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত