দিল্লির আন্দোলনের প্রভাব কলকাতায়, রাজপথে হাজারো বিক্ষোভকারী

আন্তর্জাতিক ডেস্ক
| ফটো কার্ড
 ছবি: Telegraph India
ছবি: Telegraph India

দিল্লিতে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রভাব এবার পশ্চিমবঙ্গের কলকাতাতেও দেখা গেছে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার শহরের রাজপথে বিক্ষোভ মিছিল করেন হাজারো তরুণ, শিক্ষার্থী ও অভিভাবক।

এসএফআই, এআইডিএসও, ডিওয়াইএফআই, পিডিএসএফ ও এআইএসএসহ আটটি বামপন্থী ছাত্র-যুব সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকদেরও অংশ নিতে দেখা যায়।

সকালের দিকে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা শিয়ালদহ স্টেশনের বাইরে জড়ো হন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ধর্মতলার দিকে অগ্রসর হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দেন।

মিছিলকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কলকাতা পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের অতিরিক্ত মোতায়েন করা হয়।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত