রমজানে ব্যাংকিং সময়সূচি নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

সহযাত্রী ডেস্ক:
বাংলাদেশ ব্যাংক ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংক ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকের জন্য নতুন অফিস ও লেনদেনের সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

নতুন সময়সূচি বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন নির্ধারিত সময় অনুযায়ী রমজান মাসে ব্যাংকিং লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর ব্যাংকের দাপ্তরিক কার্যক্রম বা অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

নামাজের বিরতি ও লেনদেন বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পবিত্র রমজান মাসে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এই বিরতির সময়েও অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন কার্যক্রম অব্যাহত রাখা যাবে, যাতে গ্রাহকরা সেবা থেকে বঞ্চিত না হন।

রমজান মাস শেষ হওয়ার পর ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি আবার আগের অবস্থায় ফিরে আসবে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত