বুধবার ব্যাংক হলিডে, বন্ধ থাকবে সব ধরনের লেনদেন

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অর্ধবার্ষিক হিসাব সমাপনের কারণে আগামীকাল বুধবার (১ জুলাই) দেশের সব তফশিলি ব্যাংকে পালিত হবে ‘ব্যাংক হলিডে’। এদিন গ্রাহকদের জন্য সব ধরনের ব্যাংকিং লেনদেন বন্ধ থাকবে।

একই সঙ্গে দেশের শেয়ারবাজারেও কোনো লেনদেন হবে না। তবে বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন তফশিলি ব্যাংকের প্রধান কার্যালয় এবং কিছু গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রতি বছরের ১ জুলাই ব্যাংক খাতে অর্ধবার্ষিক সমাপনী কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ব্যাংকগুলো বছরের প্রথম ছয় মাসের হিসাব-নিকাশ চূড়ান্ত করে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে। এ কারণে দিনটি ‘ব্যাংক হলিডে’ হিসেবে পালন করা হয়।

ব্যাংক হলিডের দিন কোনো শাখা থেকে টাকা জমা বা উত্তোলন করা যাবে না। পাশাপাশি চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে-অর্ডারসহ শাখাভিত্তিক সব ধরনের ব্যাংকিং সেবা বন্ধ থাকবে।

তবে ব্যাংকগুলোর প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ কিছু শাখায় সীমিত পরিসরে প্রশাসনিক ও হিসাব-সংক্রান্ত কার্যক্রম চলবে।

উল্লেখ্য, বিভিন্ন শাখা থেকে প্রাপ্ত হিসাব একত্রিত করে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করতে প্রতি বছর ১ জুলাই ব্যাংক হলিডে পালন করা হয়। এ সময় অভ্যন্তরীণ হিসাব ও প্রশাসনিক কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করার সুবিধার্থে গ্রাহক পর্যায়ের সব ধরনের লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত