বরিশালে ‘ডেভিল হান্ট’ অপারেশনে বড় শিকার: ইয়াবা ও জুয়ার আসর থেকে আটক স্বেচ্ছাসেবক লীগ নেতা মিলন!

ডেস্ক রিপোর্ট
 ছবি:
ছবি:

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’ (Devil Hunt)-এর অংশ হিসেবে মাদক ও জুয়াবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে পুলিশ। গতকাল সোমবার (১২ জানুয়ারি ২০২৬) রাতে পরিচালিত এই অভিযানে মাদক ও জুয়া ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্থানীয় এক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করা হয়েছে।

অভিযান ও গ্রেপ্তারের স্থান কাজিরহাট থানার আওতাধীন ৭ নম্বর ভাষানচর ইউনিয়নের মাঝগ্রাম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায় পুলিশ।

আটক ব্যক্তির পরিচয় অভিযানে আটক ব্যক্তির নাম মোঃ মিলন (৩২)।

  • পিতার নাম: দুলাল ফকির।

  • স্থায়ী ঠিকানা: মাঝগ্রাম, ভাষানচর, কাজিরহাট, বরিশাল।

  • রাজনৈতিক পরিচয়: তিনি ৭ নম্বর ভাষানচর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি

অভিযোগ ও পুলিশের বক্তব্য পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ‘ডেভিল হান্ট’ অপারেশনের অংশ হিসেবে মাঝগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জুয়া ও ইয়াবা ব্যবসার সঙ্গে মোঃ মিলনের জড়িত থাকার প্রাথমিক আলামত পাওয়া গেছে। ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।

প্রশাসন সাফ জানিয়েছে, মাদক ও জুয়াবিরোধী এই বিশেষ অভিযান নিয়মিত চলমান থাকবে এবং অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না, সে যে দলের বা যত প্রভাবশালীই হোক না কেন। আটক মিলনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধিন রয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত