বরিশালে ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে আহত শিক্ষক

বরিশাল বিভাগীয় ডেস্ক:
| ফটো কার্ড
 ছবি:
ছবি:

বরিশালের উজিরপুরে ক্লাস চলাকালে বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ে এক শিক্ষক আহত হয়েছেন। এ ঘটনায় শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো শিক্ষার্থী আহত হয়নি।

সোমবার (১০ আগস্ট) বিকেল ৩টা ৫২ মিনিটের দিকে উজিরপুর সদরের সরকারি ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির কক্ষে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ওই সময় সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম ক্লাস নিচ্ছিলেন। হঠাৎ ছাদের পলেস্তারা খসে তাঁর মাথায় পড়লে তিনি আহত হন। পরে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, হঠাৎ ছাদের পলেস্তারা খসে শিক্ষকের মাথায় পড়লে তারা আতঙ্কিত হয়ে পড়ে।

স্থানীয় অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিনের পুরোনো ভবনে শ্রেণি কার্যক্রম পরিচালনা ঝুঁকিপূর্ণ। দ্রুত ভবনটি পরিদর্শন করে সংস্কার বা নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ভবনটি দীর্ঘদিনের পুরোনো। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

উজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) এ বি এম জাহিদ হোসেন বলেন, প্রধান শিক্ষক মঙ্গলবার বিকেলে তাঁকে বিষয়টি জানিয়েছেন। ভবনের বর্তমান অবস্থা সম্পর্কে আগে থেকেই খোঁজ নেওয়া উচিত ছিল।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত