গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দলীয় পদ ও সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন পৌর আওয়ামী লীগের দুই নেতা।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যার নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

পদত্যাগের ঘোষণা দেওয়া নেতারা হলেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যা এবং সাংগঠনিক সম্পাদক মো. রিপন মিয়া।

সংবাদ সম্মেলনে লুৎফর রহমান মোল্যা বলেন, দীর্ঘদিন ধরে তারা মুকসুদপুর পৌর আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তবে শুক্রবার থেকে তারা দলের সদস্যপদসহ আওয়ামী লীগের সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, “আজকের পর থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না।”

সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তবে পদত্যাগের কারণ সম্পর্কে দুই নেতা বিস্তারিত কোনো বক্তব্য দেননি।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত