প্রশাসনে জামায়াত-এনসিপির দুর্গ তছনছ করে দিচ্ছে বিএনপি সরকার: রনি

সহযাত্রী ডেস্ক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি মন্তব্য করেছেন যে, বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর ঝড়ের গতিতে কাজ করছে। বিশেষ করে গত ১৭ মাসে প্রশাসনসহ বিভিন্ন জায়গায় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যে ‘দুর্গ’ গড়ে তুলেছিল, তা সরকার তছনছ করে দিচ্ছে।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) নিজের ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

ঝড়ের গতিতে সরকার ও তারেক রহমানের চমক গোলাম মাওলা রনি বলেন, “বিএনপি সরকার ক্ষমতা লাভের পর অনেকটা ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছে। বিএনপি যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলো বাস্তবায়নে তারা দৃশ্যত তৎপরতা দেখাচ্ছে। মন্ত্রীরা তাদের মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে গত ১৭ মাস বা আওয়ামী লীগ আমলের স্থবিরতা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন।”

তিনি আরও বলেন, “তারেক রহমান সাহেব ক্ষমতায় বসার পর থেকে গত কয়েকদিনে একের পর এক চমক সৃষ্টি করে চলেছেন।”

জামায়াত-এনসিপির দুর্গ ও প্রশাসনের রদবদল প্রশাসনে বিগত সময়ের প্রভাব প্রসঙ্গে রনি বলেন, “গত ১৭ মাস ধরে প্রশাসনসহ যেসব জায়গায় জামায়াত ও এনসিপি তাদের দুর্গ তৈরি করেছিল, সরকার সেই দুর্গগুলো তছনছ করে দেওয়ার চেষ্টা করছে। যেখানে তাদের লোক ছিল, তাদের টার্গেট করে একটি বিরাট অংশকে ইতোমধ্যে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে। অনেকে পরিস্থিতির কারণে নিজের ইচ্ছায় চলে গেছে।”

পুলিশ ও সিটি করপোরেশনে আধিপত্য খর্ব ভিডিও বার্তায় তিনি সুনির্দিষ্টভাবে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কথা উল্লেখ করেন। রনি বলেন, “গত দুই দিনের মধ্যে মোটামুটি একটা দফারফা বিএনপি করে দিয়েছে। পুলিশ বাহিনী ও সিটি করপোরেশনে তাদের (জামায়াত-এনসিপি) যে একচ্ছত্র আধিপত্য ছিল, সেই আধিপত্য চুরমার করে দেওয়া হয়েছে।”

এলাকার খবর

সম্পর্কিত