মোঃ সিরাজুল ইসলামকে সভাপতি ও মোঃ ইমরান হাসান রাহুলকে সাধারণ সম্পাদক করে জাগপা ছাত্র কাফেলার ১২ সদস্য বিশিষ্ট ঢাকা মহানগর (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মোঃ মাহিন চৌধুরী ও খোন্দকার রামিম আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম শান্ত, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইম আলম, দপ্তর সম্পাদক মোঃ আবু রায়হান, প্রচার সম্পাদক মোঃ হৃদয়, ছাত্রী বিষয়ক সম্পাদক মিথিলা আক্তার মীম। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ শাহিন আলম তুষার, মোঃ আবু বক্কর সিদ্দিক ও মোঃ হাসান আহমেদ হৃদয়।
সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনুমোদনের মাধ্যমে এ আংশিক কমিটি ঘোষণা করা হয়। একইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ, ছাত্র অধিকার ও গণতান্ত্রিক আন্দোলনকে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। অন্যদিকে কমিটি ঘোষণার পর সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নতুন নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।