বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার যৌথসভা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার ৪৮তম বার্ষিকী উপলক্ষে বুধবার যৌথসভা আহ্বান করেছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ১২টায় এ সভা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার দলটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এতে দলের যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সদস্য সচিবরা অংশ নেবেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের কর্মসূচি ও সার্বিক প্রস্তুতি নিয়ে সভায় আলোচনা হতে পারে।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সব নেতাকে নির্ধারিত সময়ে যৌথসভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে বিএনপি।