সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে দেওয়া হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সোমবার আবেদনটি দাখিল করা হয়। আবেদনের শুনানির জন্য আগামী ২৬ অক্টোবর দিন নির্ধারণ করেছেন চেম্বার বিচারপতি এস এম এমদাদুল হক।

এর আগে গত ৯ সেপ্টেম্বর বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে হাবিবুল আউয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এর ১২ দিন পর তাঁর জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করল।

হাইকোর্টে হাবিবুল আউয়ালের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. শাহদীন মালিক, এস এম শাহজাহান ও ব্যারিস্টার সারা হোসেন। তাঁদের সঙ্গে ছিলেন আইনজীবী মো. তায়্যিব-উল-ইসলাম সৌরভ ও সৈকত ভৌমিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুল করিম মন্ডল। এর আগে গত ২৮ জুন হাবিবুল আউয়ালের জামিন প্রশ্নে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

ড. শাহদীন মালিকের ভাষ্য, মামলাটি জামিনযোগ্য এবং এতে অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। তাঁর দাবি, হাবিবুল আউয়াল ইতোমধ্যে এক বছরের বেশি সময় কারাগারে ছিলেন এবং তাঁর বিরুদ্ধে অন্য কোনো মামলা নেই।

২০২৫ সালের ২৫ জুন রাজধানীর মগবাজার এলাকা থেকে হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ২৬ জুন ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

এর আগে ২০২৪ সালের ২২ জুন শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনাকারী সাবেক তিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। মামলায় সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালসহ মোট ২৪ জনকে আসামি করা হয়।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত