সব নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের নির্দেশনা রাষ্ট্রপতির

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: BSS
ছবি: BSS

সব নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের আহ্বান রাষ্ট্রপতির

আসন্ন স্থানীয় সরকারসহ সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করে নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি ও জনআস্থা অটুট রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের চার সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি গণতন্ত্রকে আরও প্রাতিষ্ঠানিক ও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ দেন।

প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। এ সময় তিনি নির্বাচন কমিশনের বিভিন্ন কার্যক্রম ও প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এর মধ্যে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আয়োজনের প্রস্তুতি, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন এবং বিদেশে বসবাসরত বাংলাদেশিদের এনআইডি সেবা দেওয়ার বিষয়গুলো তুলে ধরা হয়।

রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। পাশাপাশি বর্তমান কমিশনের অধীনে আসন্ন স্থানীয় সরকারসহ অন্যান্য নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

এ ক্ষেত্রে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দেন রাষ্ট্রপতি। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

এলাকার খবর

সম্পর্কিত