ভয়াবহ বন্যা-ভূমিধসে নেপালের পাশে বাংলাদেশ, পাঠানো হবে ত্রাণ

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ পাঠাবে বাংলাদেশ

নেপালে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় মানবিক ত্রাণ পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার।

বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপালের জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পাঠানো হবে।

ত্রাণসামগ্রীর মধ্যে থাকছে তাঁবু, মশারি, শুকনো খাবারের প্যাকেট, টর্চ লাইট, বেলচা, স্লিপিং ব্যাগ ও ওয়াটার কন্টেইনার। পাশাপাশি মরদেহ ব্যবস্থাপনার জন্য বডি ব্যাগও পাঠানো হবে।

নেপালের দুর্গত এলাকায় জরুরি প্রয়োজন মেটাতে এসব সামগ্রী সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। ভয়াবহ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবেই বাংলাদেশ সরকারের এ মানবিক সহায়তার উদ্যোগ।

সূত্র : বাসস

বিষয়:

নেপাল
এলাকার খবর

সম্পর্কিত