রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার সন্ধ্যা ৭টা ৮ মিনিটের দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছান। সেখানে তাঁকে স্বাগত জানান বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবন ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের প্রবেশ ও চলাচল ঘিরেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রী ও প্রতিমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, বিচারপতি, বিভিন্ন দেশের কূটনীতিক এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত রয়েছেন। এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত