বঙ্গভবনে শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি:
ছবি:

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে তাঁকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

শপথ গ্রহণের পর প্রচলিত নিয়ম অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাক্ষর শেষে তিনি নির্ধারিত আসনে বসেন। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন তিনি।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী ও প্রতিমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, বিচারপতি এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। এ ছাড়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানে অংশ নেন।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করলেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত