রাজশাহী ক্যাডেট কলেজের ৪৯ পরীক্ষার্থীর সবাই পেল জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এসএসসি পরীক্ষায় রাজশাহী ক্যাডেট কলেজ থেকে অংশ নেওয়া ৪৯ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। সোমবার দুপুরে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম আজিজুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘এবার কলেজের ৪৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। তাদের সবাই গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে।’

কলেজ কর্তৃপক্ষ জানায়, ভালো ফলাফলের ক্ষেত্রে রাজশাহী ক্যাডেট কলেজের দীর্ঘদিনের সুনাম রয়েছে। শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি তাঁদের শারীরিক ও মানসিক বিকাশেও গুরুত্ব দেওয়া হয়। এ জন্য মৌলিক সামরিক প্রশিক্ষণ, খেলাধুলা এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পান শিক্ষার্থীরা।

এ কে এম আজিজুল হক বলেন, শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি নৈতিক চরিত্রে আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে ক্যাডেট কলেজগুলো কাজ করে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা ধরে রাখতে তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

চলতি বছর সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার এবং জিপিএ-৫ পাওয়ার সংখ্যা আগের বছরের তুলনায় কমেছে। এর মধ্যেও রাজশাহী ক্যাডেট কলেজের ৪৯ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পাওয়ায় প্রতিষ্ঠানটির সাফল্য বিশেষভাবে নজর কেড়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত