বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলকে দেখতে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১১ জুলাই) বিকেল ৪টার দিকে তিনি হাসপাতালে পৌঁছে কিছু সময় ডা. পাভেলের শয্যাপাশে অবস্থান করেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এ সময় প্রধানমন্ত্রী দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলে ডা. পাভেলের সর্বশেষ শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা সম্পর্কে অবহিত হন।
প্রধানমন্ত্রী তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।