দুর্নীতি বন্ধ হলে শিক্ষকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা সহজ হবে: রেজাউল করীম

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দুর্নীতি বন্ধ করা গেলে শিক্ষকদের অধিকার, মর্যাদা প্রতিষ্ঠা এবং জাতীয়করণ বাস্তবায়নের পথ সহজ হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

শুক্রবার (২৮ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, দেশে দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতিমুক্ত পরিবেশ তৈরি হলে শিক্ষকদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি তাদের জাতীয়করণের দাবিও বাস্তবায়ন করা সহজ হবে।

জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাসির উদ্দীন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা শিক্ষক প্রতিনিধিরা অংশ নেন। এ সময় তারা শিক্ষকদের বিভিন্ন দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

সম্মেলনে ২০২৭-২৮ সেশনের জন্য জাতীয় শিক্ষক ফোরামের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। এতে সভাপতি হিসেবে এবিএম জাকারিয়া, সিনিয়র সহসভাপতি হিসেবে মাওলানা মোহাম্মদ নেছার উদ্দীন এবং সেক্রেটারি জেনারেল হিসেবে আব্দুস সবুরের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক আ খ ম ইউনুস, জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ অন্যরা।

এলাকার খবর

সম্পর্কিত