তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন ট্রাম্প

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
প্রধানমন্ত্রী তারেক রহমান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছবি: কোলাজ
প্রধানমন্ত্রী তারেক রহমান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছবি: কোলাজ

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের প্রত্যাশা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বিষয়টি মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান।

চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে গেলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশটির জনগণের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

বাংলাদেশের জনগণের প্রতিও চিঠিতে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান ট্রাম্প। তিনি বলেন, এ সিদ্ধান্তের বিষয়টি তিনি ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।

বোয়িং উড়োজাহাজ নিয়ে বাংলাদেশকে আশ্বস্ত করে ট্রাম্প বলেন, বোয়িং কোনোভাবেই বাংলাদেশকে হতাশ করবে না। একই সঙ্গে উড়োজাহাজ কেনার বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মনোযোগের কথাও তিনি সব সময় মনে রাখবেন বলে চিঠিতে উল্লেখ করেন।

চিঠির শেষাংশে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের প্রত্যাশা পুনর্ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এলাকার খবর

সম্পর্কিত