জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদান, শহীদদের স্মরণে আয়োজন

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলনে’ অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলানগরের চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিভিন্ন পর্যায়ের অতিথি, শহীদ পরিবারের সদস্য এবং রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এদিকে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত ৯ দিনের কর্মসূচিরও অংশ এই আয়োজন। কর্মসূচির সূচনা হবে আগামী ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে একটি আলোচনা সভার মাধ্যমে।

জাতীয়তাবাদী ছাত্রদলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রসমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হবে। ওই সমাবেশেও প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে।

আয়োজকদের ভাষ্য, জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণ, তাঁদের আত্মত্যাগের মূল্যায়ন এবং সেই সময়ের ঘটনাপ্রবাহ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত