জুলাই চেতনা নিয়ে ব্যবসা নয়, দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে জুলাইয়ের চেতনা নিয়ে কোনো ধরনের ব্যবসায়িক বা রাজনৈতিক ফায়দা না তোলার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (৪ জুলাই) প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাইয়ের চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়। কোনো চেতনারই ব্যবসা দেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনে না। তাই এই চেতনাকে রাজনীতির ঊর্ধ্বে রেখে জাতীয় কল্যাণে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইয়ের স্বপ্ন ও আদর্শকে ধারণ করেই দেশকে সামনে এগিয়ে নিতে হবে। তাঁর ভাষায়, এই চেতনার যথাযথ বাস্তবায়নের মধ্য দিয়েই বাংলাদেশ কাঙ্ক্ষিত উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, বিদেশে অবস্থান করে পতিত স্বৈরাচার দেশের গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশের স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টা অব্যাহত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন অনুযায়ী দলটির বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে। শিগগিরই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা হবে এবং আইনানুগ প্রক্রিয়ায় বিচার নিশ্চিত করা হবে বলেও তিনি জানান।

সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ জুলাইয়ের চেতনা সংরক্ষণ, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত