জিয়াউর রহমান-খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ করলেন মির্জা ফখরুল

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি:
ছবি:

বঙ্গভবনে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার জুমার নামাজ বেইলি রোডের স্টাফ কোয়ার্টার জামে মসজিদে আদায় করার পর দুপুর ১টা ৪৬ মিনিটে তিনি সরাসরি শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে যান। সেখানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির মহাসচিব হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে বহুবার দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে এই দুই নেতার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।

এ সময় বিএনপির সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং নবনির্বাচিত প্রেসিডেন্টের সহকারী একান্ত সচিব ইউনুস আলী উপস্থিত ছিলেন। সমাধি প্রাঙ্গণের বাইরে নিরাপত্তা বেষ্টনীর পাশে থাকা দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা এ সময় মির্জা ফখরুলকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে ভোটের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত