আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনও সংস্কারের কথা বলিনি : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সংবিধান সংশোধনের পক্ষে, তবে সংস্কারের কথা দলটি কখনো বলেনি।

শুক্রবার (১৭ জুলাই) প্রফেসর এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আমরা জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করব। এটি আমাদের অঙ্গীকার।”

সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, “আমরা বরাবরই সংবিধান সংশোধনের কথা বলে এসেছি। সংবিধান সংস্কারের কথা কখনো বলিনি।”

তিনি আরও বলেন, জুলাইয়ের আন্দোলন ছিল দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের ধারাবাহিক ফলাফল।

এ সময় তিনি অভিযোগ করেন, বিরোধী দলের কিছু নেতা বিভিন্ন ধরনের মুখরোচক বক্তব্য দিয়ে জনগণকে উত্তেজিত ও বিভ্রান্ত করার চেষ্টা করছেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত