রাঁচি থেকে দিল্লি যাওয়ার পথে বিমান বিধ্বস্তে সবাই নিহত

সহযাত্রী ডেস্ক:
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের ঝাড়খণ্ড রাজ্যে ভয়াবহ বিমান দুর্ঘটনায় সাতজন আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) চাতরা জেলার সিমারিয়া এলাকার কাছে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হলে এ ঘটনা ঘটে। এতে বিমানে থাকা রোগী, স্বজন ও ক্রুসহ সবাই প্রাণ হারিয়েছেন।

উড্ডয়ন ও নিখোঁজ রহস্য এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ‘রেডবার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেড’ পরিচালিত বিমানটি সোমবার সন্ধ্যা ৭টা ১১ মিনিটে রাঁচি বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে উড্ডয়ন করে। রাঁচি বিমানবন্দরের পরিচালক বিনোদ কুমার জানান, উড্ডয়নের পর বিমানটি কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিল। তবে প্রায় আধা ঘণ্টা পরই সেটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনাস্থল ও উদ্ধার রাডার থেকে হারিয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পর সিমারিয়ার বাড়িয়াতু পঞ্চায়েত এলাকার একটি জঙ্গলে বিধ্বস্ত অবস্থায় বিমানটির সন্ধান পাওয়া যায়। চাতরার ডেপুটি কমিশনার কীর্তিশ্রী জি সংবাদ সংস্থা পিটিআইকে নিশ্চিত করেছেন যে, এয়ার অ্যাম্বুলেন্সে থাকা সাতজন আরোহীর সবাই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

দুর্ঘটনার কারণ ও তদন্ত স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুর্ঘটনার সময় এলাকায় প্রচণ্ড ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও দমকা হাওয়া বইছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈরী আবহাওয়ার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। ভারতের বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

রোগীর স্বজনদের আহাজারি নিহত রোগীর স্বজনরা জানান, সড়কপথে যাত্রা ঝুঁকিপূর্ণ হওয়ায় চিকিৎসকের পরামর্শেই রোগীকে এয়ার অ্যাম্বুলেন্সে দিল্লিতে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু উড্ডয়নের কিছু সময় পরই এই দুর্ঘটনার খবর আসে।

এলাকার খবর

সম্পর্কিত