বরিশালের বানারীপাড়ায় লোকাল বাস পুকুরে, নিহত ১

সহযাত্রী বরিশাল বিভাগীয় ডেস্ক:
| ফটো কার্ড
 ছবি:
ছবি:

বরিশালের বানারীপাড়া থেকে বরিশাল নগরীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি লোকাল বাস দুর্ঘটনার শিকার হয়ে পুকুরে পড়ে গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টা ৩৫ মিনিটের দিকে গড়িয়ার পাড়ের আগে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর বাসের ভেতরে নারী ও শিশুসহ বেশ কয়েকজন যাত্রী আটকা পড়েন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন।

এ ঘটনায় প্রাথমিকভাবে একজন নিহতের খবর পাওয়া গেছে। নিহতের নাম মালেক, বয়স আনুমানিক ৫৫ বছর। তিনি বাইশারী হাইস্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

তবে দুর্ঘটনায় মোট কতজন আহত বা নিহত হয়েছেন এবং বাসে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার অভিযান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়ার পর হতাহতদের প্রকৃত সংখ্যা জানা যাবে।

এলাকার খবর

সম্পর্কিত