পটিয়ায় কলা চুরিকে কেন্দ্র করে মারামারি, নিহত ১

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে কলা চুরি নিয়ে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া, একজনের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় কলা চুরির অভিযোগকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোনাফ হাজীর পাড়া নতুনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ তোহা (৪৫) ওই এলাকার মৃত আবুল বশরের ছেলে। তিনি পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।

পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শফিক উল্লাহ জানান, বাড়ির গাছ থেকে কলা চুরির অভিযোগে তোহা প্রতিবেশী এজাহার মিয়ার ছেলে আনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে কিল-ঘুষি ও টর্চলাইটের আঘাতে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কলা চুরির ঘটনায় সন্দেহ করে তোহা প্রতিবেশীর বাড়িতে গেলে উভয় পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শী সিএনজিচালিত অটোরিকশাচালক মহিউদ্দিন দাবি করেন, সংঘর্ষের সময় তোহা মাটিতে লুটিয়ে পড়লে তিনি তাকে দ্রুত পটিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।

নিহতের ভগ্নিপতি মোহাম্মদ সুমন অভিযোগ করেন, এজাহার মিয়ার পরিবারের সদস্যরাই কলা চুরি করেছে এবং এ ঘটনার প্রত্যক্ষদর্শীও রয়েছে।

ঘটনার পর স্থানীয়রা এজাহার মিয়ার ছেলে আনোয়ার হোসেনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তবে পরিবারের অন্য সদস্যরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত