১ টাকার দুর্নীতির প্রমাণ মিললে সংসদ ছাড়বেন: হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি:
ছবি:

নিজের বিরুদ্ধে এক টাকারও দুর্নীতির প্রমাণ উপস্থাপন করা গেলে জাতীয় সংসদের সদস্যপদ থেকে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনার সময় তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বাজেট আলোচনা চলাকালে ব্যক্তিগত কৈফিয়ত দেওয়ার সুযোগ পেয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি দাবি করেন, কোনো সময় তিনি নিজের জন্য বরাদ্দ দাবি করেননি। বরং তিনি বলেছেন, তার রাজনৈতিক বক্তব্যের কারণে যেন এলাকার সাধারণ মানুষ কোনো ধরনের বঞ্চনার শিকার না হন।

সংসদ সদস্য আরও বলেন, সাম্প্রতিক সময়ে জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বিভিন্ন মন্তব্য করা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, তাদের জীবনযাপন নিয়ে নানা ধরনের ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেওয়া হচ্ছে।

সরকারের বিভিন্ন গোয়েন্দা ও তদন্ত সংস্থার প্রতি ইঙ্গিত করে হাসনাত আবদুল্লাহ বলেন, রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন সংস্থাগুলো চাইলে তার বিরুদ্ধে তদন্ত চালাতে পারে। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, কোনো তদন্তে যদি এক টাকার দুর্নীতি বা অসৎ উপায়ে অর্জিত সম্পদের প্রমাণ পাওয়া যায়, তাহলে তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করবেন।

তার এই বক্তব্য সংসদে উপস্থিত সদস্যদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত