রাজনৈতিক উপদেষ্টা হিসেবে প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দিলেন জহির উদ্দিন স্বপন

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন সদ্য সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তিনি প্রধানমন্ত্রীর হাতে তাঁর যোগদানপত্র তুলে দেন।

এর মধ্য দিয়ে মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর নতুন দায়িত্বে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন জহির উদ্দিন স্বপন।

এর আগে শুক্রবার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তিনি। পরদিন শনিবার তাঁকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপন অনুযায়ী, জহির উদ্দিন স্বপনকে মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দায়িত্বে তিনি প্রধানমন্ত্রীকে রাজনৈতিক বিভিন্ন বিষয়ে পরামর্শ ও সহযোগিতা করবেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত