৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করার লক্ষ্য ইসির

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। তবে সভায় ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ নির্ধারণ করতে পারেনি নির্বাচন কমিশন।

ইসি সানাউল্লাহ বলেন, বিভিন্ন পরীক্ষার সময়সূচির কারণে নির্বাচনের সম্ভাব্য সময়সূচিতে পরিবর্তন আনতে হতে পারে। প্রয়োজনে নির্বাচনের ধাপও কমানো হতে পারে। তবে আগামী বছরের ৬ জুনের আগেই ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করার লক্ষ্য রয়েছে।

তিনি বলেন, নির্বাচন আয়োজনের সময় যেন কোনো পরীক্ষা ব্যাহত না হয়, সেদিকে কমিশন গুরুত্ব দেবে। নভেম্বর ও ডিসেম্বরে বিভিন্ন পরীক্ষা রয়েছে। জানুয়ারিতে নির্বাচনের জন্য কিছুটা সময় পাওয়া যেতে পারে। তবে ওই সময়ে রমজান থাকায় বিষয়টি বিবেচনায় নিতে হবে।

ইসি সানাউল্লাহ জানান, নির্বাচন কমিশন এ বিষয়ে আরও কয়েক দফা আলোচনা করবে। এরপর কমিশন সভায় ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে। যত দ্রুত সম্ভব ভোটের তারিখ জানানো হবে।

বিষয়:

ইসি
এলাকার খবর

সম্পর্কিত