বছরে শেখ হাসিনার খাবারের পেছনে ৩৫ কোটি টাকা ব্যয়ের দাবি অর্থমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দাবি করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বছরের খাবার ব্যয় ছিল প্রায় ৩৫ কোটি টাকা। তিনি বলেন, এটি কেবল খাবারের খরচ; এ ছাড়া আরও বিভিন্ন খাতে একই ধরনের ব্যয় ছিল।

রোববার (১২ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জামায়াতের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

অর্থমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর ব্যয়ের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর ব্যয়ের তুলনা করলে বড় ধরনের পার্থক্য দেখা যায়। তাঁর ভাষ্য অনুযায়ী, বছরে শুধু খাবারের পেছনেই ৩৫ কোটি টাকা ব্যয় হয়েছে এবং এ ধরনের ব্যয় অন্যান্য খাতেও ছিল।

এ সময় তিনি আরও জানান, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে মোট ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় করা হয়েছে।

অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, এ অর্থ ব্যয় করা হয়েছে—

  • জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে,
  • শেখ মুজিবুর রহমানের ছবি ও বেদি নির্মাণে,
  • সরকারি দপ্তরে ব্রোঞ্জ, তামা ও মার্বেলের ভাস্কর্য ও স্থাপনা নির্মাণে,
  • রাষ্ট্রীয় সময় গণনার ডিজিটাল বোর্ড স্থাপনে।

তিনি বলেন, এ-সংক্রান্ত বিস্তারিত ব্যয়ের হিসাব ‘মুজিববর্ষ উদযাপন বাবদ ব্যয় বিবরণী’ শিরোনামে জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে।

এ ছাড়া স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, জনগণের অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচারকারীদের বিরুদ্ধে সরকারের আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে এবং এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত