ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহে

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে ইসি সচিব বলেন, স্থানীয় নির্বাচনে সাংবাদিকদের কার্ড ইস্যুর বিষয়ে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে কমিটি প্রস্তাব দেবে। পরে সেই প্রস্তাবের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

নির্বাচনে পোস্টারের ব্যবহার নিয়ে আখতার আহমেদ বলেন, স্থানীয় নির্বাচনে পোস্টারের ব্যবহার থাকছে না।

স্থানীয় সরকার নির্বাচনের তফসিলের বিষয়ে এখনো নির্দিষ্ট তথ্য না থাকলেও একাধিক ধাপে ভোটগ্রহণ হতে পারে বলে জানান তিনি। এ ক্ষেত্রে তিন, পাঁচ বা নয় ধাপে ভোট হতে পারে বলেও উল্লেখ করেন।

ভোটগ্রহণের পদ্ধতি সম্পর্কে ইসি সচিব বলেন, উপজেলা ভিত্তিক হিসাব করে প্রতিটি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করা হয়। ফলে ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিষয়:

নির্বাচন
এলাকার খবর

সম্পর্কিত