নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের সরকারি সফরের প্রথম দিনে বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে ঠাকুরগাঁও পৌর শহরের সেনুয়া কবরস্থানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেন তিনি। সেখানে পৌঁছালে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
কবরের পাশে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকার পর দোয়া ও মোনাজাতে অংশ নেন মির্জা ফখরুল। এ সময় পরিবারের সদস্য, ঘনিষ্ঠ স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির সফর উপলক্ষে সেনুয়া কবরস্থান ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এর আগে কবরস্থান এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজও করা হয়।
কবর জিয়ারত শেষে উপস্থিত স্থানীয় প্রবীণ ব্যক্তি ও অন্যদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি।