দিল্লিতে ভবনধস, কমপক্ষে ১১ জন নিহত, চলছে উদ্ধারকাজ
ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি ছয়তলা ভবন ধসে একজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে ৪০ থেকে ৫০ জন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
রোববার বেলা দেড়টার দিকে ভবনটি ধসে পড়ে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ধসে পড়া ভবনটি ছেলেদের থাকার জন্য পিজি (পেয়িং গেস্ট) হিসেবে ব্যবহৃত হতো।
কমপক্ষে ১১ জন নিহত, চলছে উদ্ধারকাজ।
ঘটনাস্থলে দিল্লি ফায়ার সার্ভিসের আটটি ইউনিট মোতায়েন করা হয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন জরুরি সেবার কর্মীরা ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালাচ্ছেন।
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ভবনধসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাশের একটি ভবন খালি করে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।