আতিফ আসলামের ঢাকা কনসার্টের নতুন তারিখ ঘোষণা, মঞ্চে উঠবেন ২৪ জুলাই

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত ঢাকা কনসার্টের নতুন তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত হবে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’

কনসার্টটির আয়োজক মেইন স্টেজ ইনকরপোরেটেড জানিয়েছে, গত বছর অনিবার্য কারণে স্থগিত হওয়া অনুষ্ঠানটি এবার নতুন করে আয়োজনের মাধ্যমে দর্শকদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হচ্ছে।

আয়োজকদের ভাষ্য, কনসার্ট স্থগিত হওয়ার পর থেকেই তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় অনুমোদন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করার চেষ্টা চালিয়ে আসছিলেন। সব প্রক্রিয়া শেষ হওয়ায় এবার অনুষ্ঠানটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটি জানায়, দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গত বছরের অসমাপ্ত আয়োজনটি আগামী ২৪ জুলাই সফলভাবে সম্পন্ন করতে চায় তারা।

আয়োজকদের মতে, এটি শুধু একটি আন্তর্জাতিক কনসার্ট নয়, বরং দর্শকদের প্রতি দেওয়া প্রতিশ্রুতি রক্ষারও একটি উদ্যোগ। গত বছর যারা টিকিট কিনেছিলেন, তাদের অতিরিক্ত কোনো অর্থ ছাড়াই নতুন টিকিট ইস্যু করা হবে।

এদিকে আতিফ আসলামও নিজের ফেসবুক পোস্টে ঢাকায় কনসার্টের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ২৪ জুলাই রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় তাঁর এই কনসার্ট অনুষ্ঠিত হবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত