স্বর্ণপদকের স্বপ্ন নিয়ে চীনের পথে পটুয়াখালীর সন্তান সামিন ইয়াসার রাইয়ান

বরিশাল বিভাগীয় ডেস্ক:
| ফটো কার্ড
 ছবি:
ছবি:

পটুয়াখালীর কৃতী সন্তান ও তরুণ স্কেটার সামিন ইয়াসার রাইয়ান এবার বাংলাদেশের লাল-সবুজ পতাকা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে যাচ্ছেন। স্বর্ণপদক জয়ের প্রত্যাশা নিয়ে চীনে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ স্কেট ট্র্যাক সিরিজ ক্লাব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ স্কেটিং দল।

গত বছর চীনের মাটিতে দুটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জপদক জয় করে দেশে ফিরেছিল বাংলাদেশের স্কেটাররা। সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে এবার আরও বড় অর্জনের স্বপ্ন দেখছে বাংলাদেশ। আর সেই স্বপ্নযাত্রার অন্যতম সদস্য পটুয়াখালীর তরুণ স্কেটার সামিন ইয়াসার রাইয়ান।

চীনের লিশুই শহরে অনুষ্ঠিতব্য এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও রাশিয়া, ইরান, দক্ষিণ কোরিয়া, চীন ও তাইওয়ানের স্কেটাররা অংশ নেবেন। ফলে প্রতিযোগিতাটি হবে বেশ কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজের সেরাটা দিয়ে দেশের জন্য সাফল্য বয়ে আনতে প্রস্তুত রাইয়ান।

বাংলাদেশের ২৭ সদস্যের দলে রয়েছেন ২২ জন স্কেটার ও পাঁচজন কর্মকর্তা। ২২ স্কেটারের মধ্যে ১২ জন নারী ও ১০ জন পুরুষ। সোমবার রাতে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চীনের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল।

রাইয়ানের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে গর্বিত তাঁর পরিবার, স্বজন ও পটুয়াখালীবাসী। দেশের প্রতিনিধিত্ব করে ভালো ফল অর্জনের পাশাপাশি বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনাই এখন রাইয়ানের প্রধান লক্ষ্য।

রাইয়ানের এই চীনযাত্রা শুধু একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ নয়; এটি পটুয়াখালীর ক্রীড়াঙ্গনের জন্যও গর্বের এক অধ্যায়। তাঁর হাত ধরে আন্তর্জাতিক স্কেটিং অঙ্গনে বাংলাদেশের পতাকা আরও উঁচুতে উঠবে- এমন প্রত্যাশা এখন পরিবার, স্বজন ও ক্রীড়াপ্রেমীদের।

স্বর্ণপদকের স্বপ্ন নিয়ে চীনের পথে রাইয়ান। স্বপ্ন তাঁর, প্রত্যাশা পুরো বাংলাদেশের।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত