দুবাই থেকে আসা বিমানে ৪২ কোটি টাকার ১৬০টি সোনার বার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: ঢাকা কাস্টম হাউসের সৌজন্যে
ছবি: ঢাকা কাস্টম হাউসের সৌজন্যে

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে প্রায় ১৯ কেজি ওজনের ১৬০টি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে একটি সামরিক গোয়েন্দা সংস্থা ও কাস্টমস কর্মকর্তাদের যৌথ অভিযানে উড়োজাহাজটির কার্গো হোল্ডে তল্লাশি চালানো হয়।

ঢাকা কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার কামরুল হাসান জানান, কার্গো হোল্ড থেকে টেপে মোড়ানো অবস্থায় মোট ১৬০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সোনার বারের মোট ওজন ১৮ কেজি ৭০০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ কোটি টাকা

তিনি আরও জানান, সোনার বারগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে এবং বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

উদ্ধার হওয়া সোনার চালানের উৎস এবং এর সঙ্গে কোনো চোরাচালান চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত