লায়ন্স ক্লাবের ক্যাবিনেট সেক্রেটারি নির্বাচিত হলেন ড. মুহিবুল্লাহ শাহিন

সহযাত্রী নিউজ ডেস্ক:
লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ৩১৫ বি১ এর নবনির্বাচিত ক্যাবিনেট সেক্রেটারি ড. মুহিবুল্লাহ শাহিন। ছবি: সংগৃহীত
লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ৩১৫ বি১ এর নবনির্বাচিত ক্যাবিনেট সেক্রেটারি ড. মুহিবুল্লাহ শাহিন। ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল-এর ডিস্ট্রিক্ট ৩১৫ বি১, বাংলাদেশ-এর ২০২৬-২০২৭ সেশনের ক্যাবিনেট সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক, সংগঠক ও ব্যবসায়ী নেতা লায়ন ড. মুহিবুল্লাহ শাহিন। সম্প্রতি অনুষ্ঠিত ডিস্ট্রিক্টের এক বর্ণাঢ্য অনুষ্ঠানে নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়।

দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়ন, মানবসেবা ও বিভিন্ন ব্যবসায়িক এবং সামাজিক সংগঠনের নেতৃত্বে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন ড. মুহিবুল্লাহ শাহিন। তাঁর এই নির্বাচনে লায়ন্স পরিবারের সদস্যদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও পেশাজীবী মহলে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, তাঁর নেতৃত্ব, দূরদর্শিতা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে ডিস্ট্রিক্ট ৩১৫ বি১-এর সেবামূলক কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারিত হবে। বিশেষ করে দৃষ্টি সংরক্ষণ, ক্ষুধা নিরসন, ডায়াবেটিস সচেতনতা, শিশু ক্যান্সার প্রতিরোধ এবং পরিবেশ সংরক্ষণে সংগঠনের কার্যক্রম নতুন মাত্রা পাবে।

উল্লেখ্য, ১৯১৭ সালে প্রতিষ্ঠিত লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল বর্তমানে বিশ্বের ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলে প্রায় ১৪ লাখ সদস্যের মাধ্যমে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনটির মূলমন্ত্র “We Serve” (আমরা সেবা করি)-কে ধারণ করে আগামী এক বছরে বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগে নেতৃত্ব দেবেন ড. মুহিবুল্লাহ শাহিন।

নবনির্বাচিত ক্যাবিনেট সেক্রেটারি ড. মুহিবুল্লাহ শাহিন তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সকলের দোয়া, সহযোগিতা ও পরামর্শ কামনা করেছেন। তিনি বলেন, “আর্তমানবতার সেবাই আমার প্রধান লক্ষ্য। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের এই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে সমাজের কল্যাণে আরও নিবিড়ভাবে কাজ করতে চাই।”

তাঁর এ অর্জনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর প্রজ্ঞা, সততা ও নিষ্ঠার মাধ্যমে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি১ বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছাবে।

এলাকার খবর

সম্পর্কিত